ইলিশের বিখ্যাত বাঙালি মাছের তরকারি



সর্ষে ইলিশ একটি জনপ্রিয় বাঙালি খাবার যা ইলিশ দিয়ে তৈরী করা হয়। সর্ষে বাটা দিয়ে রান্না করা ইলিশ মাছের পদকেই বলা হয় সর্ষে ইলিশ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে সর্ষে ইলিশ খাওয়ার আকাঙ্ক্ষা প্রবল।

প্রস্তুতি

টুকরা করে কাটা মাছ ধুয়ে নেওয়া হয়। সরিষা বাটা এবং হলুদ মাখিয়ে নেওয়া হয় মাছগুলোতে। এরপর লবণ দিয়ে সরিষার তেলে ভাজা হয়।


You have to wait 70 seconds.




উপকরণ

ইলিশ মাছের টুকরা – ৮/৯টি

সরিষা বাটা – ৩ টেবিল চামচ

হলুদ গুঁড়া – আধা চা চামচ

শুকনা মরিচ গুঁড়া- পরিমান মতো

কাল জিরা- ১/৪ চা চামচ

কাঁচা মরিচ আস্ত – ৬/৭টি

সরিষা তেল – পরিমাণমত

লবণ – স্বাদ অনুযায়ী

লাল-সবুজ মরিচ – ৭টি (সাজাবার জন্য)

প্রস্তুত প্রণালি

প্রথমেই ইলিশের টুকরাগুলো ভালভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।

এবার টুকরাগুলোতে হলুদ ও লবণ মাখিয়ে একটি পাত্রে রেখে দিন।

অন্য একটি পাত্র চুলায় দিন। এবার তেল গরম করতে দিন।

গরম তেলে কালো জিরা ফোড়ন দিন।

সামান্য হলুদ ও শুকনা মরিচের গুঁড়া দিন।একটু পানি দিয়ে কষিয়ে নিন।

এবার মাখিয়ে রাখা মাছের টুকরাগুলো দিন।

মাঝে মাঝে মাছের টুকরা গুলো উল্টিয়ে দিন৷

মাছ সেদ্ধ হয়ে গেলে সরিষা বাটা এবং কাঁচা মরিচ যোগ করুন ৷

সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিন ৷

পানি শুকিয়ে এলে নামিয়ে নিন।

পরিবেশন

আস্ত লাল সবুজ কাঁচা মরিচ দিয়ে (বা ইচ্ছামত) সাজিয়ে গরম গরম পরিবেশন করুন গরম গরম সাদা ভাতের সাথে৷

পুষ্টি

প্রতিটিতে পুষ্টি আছে প্রায় ৪৫০ ক্যালোরি ১৭.১ গ্রাম প্রোটিন, ৮.১ গ্রাম কার্বোহাইড্রেট, ৩৮.৪ গ্রাম, মোট চর্বি (৪.৯ গ্রাম সম্পৃক্ত), ৭৩.৫ মিলিগ্রাম কলেস্টেরল, এবং ৮.২ মিলিগ্রাম সোডিয়াম।

 

Comments