কুস্তিগীর



পেশাদারি কুস্তি (ইংরেজি: professional wrestling) এক প্রকারের ক্রীড়া পালা যেখানে পরিকল্পিত লড়াই অভিনীত হয়। বেশিরভাগ খেলাই ব্যবস্থাপক দ্বারা পূর্বপরিচালিত এবং প্রতিটি দৃশ্য ও ফলাফল পূর্ব নির্ধারিত থাকে। উনিশ শতাব্দীর উৎসব সমারহে পার্শ্ব প্রদর্শনী হিসেবে এর উত্পত্তি হয়।বর্তমানে বিশ্বব্যাপী কিছু বিখ্যাত পেশাদার কুস্তি কোম্পানি হল- ওয়ার্ল্ড কুস্তি এন্টারটেইনমেন্ট(WWE), অল এলিট কুস্তি(AEW),নিউ জাপান প্রো-কুস্তি(NJPW),রিং অফ অনার(ROH), ইম্প্যাক্ট কুস্তি, এসিস্টেনশিয়া এসেসরিয়া ওয়াই এডমিনিস্ট্রাশিয়ান(AAA)।
প্রো-কুস্তিয়ে প্রধানত শক্তিমত্তা ও শরীরী দক্ষতা প্রদর্শিত হয়।লড়াইয়ে(fight) অনেক মুভ যেভাবে শক্তিশালী রূপে দেখানো হয় বাস্তবে সেরকম হয় না এবং কুস্তিগীর তথা কুস্তিগিররা ব্যাথা কম পাওয়ার জন্য কিছু কৌশল ও ব্যবহার করে।উদাহরণ-কোনো মুভ(move) প্রয়োগ করার আগে প্রতিপক্ষকে ইশারা করে ইঙ্গিত করা যে,এখন সে কোন মুভ ব্যবহার করবে বা আস্তে করে ঐ মুভের জন্য প্রস্তুত হতে বলা।সমগ্র ম্যাচে ই কুস্তিগীররা নিজেদের মধ্যে ইশারা-ইঙ্গিতে এরকম কথোপকথন চালিয়ে যায়।অর্থাৎ নিজেদের মধ্যে সলাপরামর্শ করে প্রতিটি মুভ প্রয়োগ,গতির(momentum) সৃষ্টি করে।তবুও অনেক সময় বচ (botch) হয়ার কারণে বা মুভের গতি সঠিক না হয়ায় কুস্তিগিররা গুরুতর আঘাত, ব্যাথা পেয়ে থাকে এবং অনেকক্ষেত্রে আহত ও হয়। পেশাদারি কুস্তির ম্যাচের ধরন
নিয়ম

ঐতিহ্যগত কুস্তি আর পেশাদারি কুস্তির নিয়মে অনেক পার্থক্য রয়েছে। প্রথমত পেশাদারি কুস্তির কোনো প্রধান পরিচালক কর্তৃপক্ষ নেই। যদিও প্রত্যেক সংগঠনকারী সংস্থারই নিজস্ব কিছু ব্যতিক্রম রয়েছে তারপরও কিছু সাধারণ নিয়ম সকলেই মেনে থাকে।

You have to wait 70 seconds.





সাধারণ কাঠামো

দুই পক্ষের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। একজন কুস্তিগীর, একটি দল অথবা কয়েকজন কুস্তিগীর মিলে একটি পক্ষ তৈরি হয়। সকল প্রকারের খেলাতেই শুধুমাত্র একজন অথবা এক পক্ষ বিজয়ী হয়।খেলায় একজন রেফারী থাকে যে খেলা পরিচালনা করে।

জয়ের জন্য প্রতিপক্ষের পতন ঘটাতে হয়। সাধারণত যেসব অবস্থায় পতন হয় সেগুলো হল:

প্রতিপক্ষের কাঁধ তিন সেকেন্ড অবধি মেঝেতে ছুয়ে থাকলে এবং রেফারী তা গণনা করলে
প্রতিপক্ষ পরাস্ত হলে
প্রতিপক্ষ পরাজয় স্বীকার করে নিলে
কোন কারণে প্রতিপক্ষ খেলা থেকে বহিস্কৃত হলে
অথবা প্রতিপক্ষ কুস্তি-মঞ্চের বাইরে বেশিক্ষণ থাকলে
কুস্তি রিং((ইংরেজি: Wrestling Ring)

কুস্তি-রিং গুলো কাঠের তৈরী হয়,যার উপরে থাকে কয়েক স্তরের প্রসারণ-সংকোচণ ক্ষমতাসম্পন্ন(Flexible),হালকা, শক্ত ফোম।রিংয়ের নিচে অনেকগুলো স্প্রিং বসানো থাকে,যা কুস্তিগিরদের কিছুটা বাউন্স (Bounce) ক্ষমতা দান করে। রিং গুলো চারকোণা হয়ে থাকে বেশির ভাগ ক্ষেত্রে। অনেক কুস্তি প্রমোশন তথা কোম্পানী আবার মাঝে মাঝে ছয়-কোণা বিশিষ্ট কুস্তি রিং ও ব্যবহার করে। যেমনঃ TNA,AAA।রশ্মিগুলো মূলত ভিতরের দিকে রাবার কিংবা প্লাস্টিকের তার দিয়ে তৈরী আর বাইরের দিকে কয়েক স্তরের ফোম দিয়ে আবৃত।বিম গুলো স্টিলের,তবে পাতলা। Turnbuckle ও হালকা বাকানো পিতল কিংবা লোহার তৈরী। কুস্তিগিররা যাতে আঘাত না পায় সে জন্য টার্নবাকলে ফোম লাগানো থাকে।

কুস্তি রিং এর পাশের খালি জায়গা শক্ত পুরু ফোমের ম্যাট দিয়ে তৈরী।ম্যাটগুলা ৩-৪ ইঞ্চি পুরু হয় যা ইটের মেঝে থেকে কুস্তিগিরদের নিরাপদ রাখে।ব্যারিকেডেও একই ম্যাট ব্যবহার করা হয়। রিংয়ের নিচে গোপনীয়ভাবে স্পিকার লাগানো থাকে,যা সামান্য শব্দকে ও বর্ধিত করে উচ্চ আওয়াজ দান করে।
কুস্তি অস্ত্রপাতি বেশিরভাগ ই আসল। স্টেপ্স(Steps) গুলো স্টীলের,তবে হালকাভাবে তৈরী।চেয়ারগুলো ও হালকা ধাতুর এবং অল্প আঘাতে শব্দ বেশি হবে এমনভাবে তৈরী,এরজন্য মাঝে মাঝে আবার চেয়ারে গোপন ছোট্ট মাইকও লাগানো থাকে।কিন্তু তবুও চেয়ারের আঘাতে মারাত্মক ব্যথা অনুভূত হয়। এক্ষেত্রে কুস্তিগিররা বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যথা কম পাওয়ার জন্য। যথাঃশট নেয়ার আগে পিঠ টান করে থাকা,প্রচুর কায়িক ব্যায়াম করা,মাথায় চেয়ারের আঘাতের আগে হাত দিয়ে ঢাকা। তবে অনেক কুস্তিগির সরাসরি মাথায় চেয়ার শটের আঘাত ও নেয়।যেমনঃক্রিস বেনোয়া। এজন্য তাদেরকে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক ড্রাগ ব্যবহা্র করতে করতে হত।কিন্তু পেশাদার কুস্তিয়ের বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় কোম্পানী WWE তে এখন মাথায় চেয়ার শট Banned এবং জরিমানা যোগ্য অপরাধ।

কুস্তিয়ে ব্যবহৃত মইগুলো স্টিলের তৈরী তবে হালকা,ভিতরের দিকে কিছুটা ফাঁপা থাকে।টেবিলগুলোও অল্প শক্তি প্রয়োগে মাঝখানে আঘাত করলে ভেঙ্গে যাবে এমন নরম কাঠ দিয়ে তৈরী।Cando Stick(একধরনের বাঁশের লাঠি) গুলো ও ফাঁপা কাঠ দিয়ে তৈরী। তবে এতে মারাত্মক ব্যথা অনুভূত হয়।
কুস্তি অনুযায়ী পেশাদার কুস্তিগিরদের শ্রেণীবিভাগ

Technical: এ শ্রেণীর কুস্তিগির হল তারা যারা কুস্তিয়ে শক্তি প্রদর্শনের পরিবর্তে বিভিন্ন ধরনের কৌশলের আশ্রয় নেয়,অন্য প্লেয়ারের দুর্বল জায়গায়  আঘাত করে এবং ক্রমাগত করতেই থাকে যতক্ষণ না প্রতিপক্ষ তার আয়ত্ত্বে চলে  আসে। এক্ষেত্রে তারা 'Reverse-grapple Moves' গুলোতে বেশি পারদর্শী হয়।শক্তি  কম ব্যয় করে প্রতিপক্ষের শক্তি দিয়ে উল্টো প্রতিপক্ষকে ই ঘায়েল করা তাদের  অন্যতম বৈশিষ্ট্য।তাদের শক্তিশালী এমেচার ব্যাকগ্রাউন্ড(Amateur Background) আছে। বিশেষ করে  তারা সাবমিশন কৌশল্গুলোতে(Submission Maneuver)বেশি দক্ষ হয়ে থাকে।


 

Comments