কালনা সেতু মধুমতি নদী





মধুমতি সেতু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গোপালগঞ্জ জেলা ও নড়াইল জেলায় প্রবাহিত মধুমতি নদীতে নির্মিত বাংলাদেশের প্রথম ৬ লেন বিশিষ্ট সেতু। সেতুটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাথে নড়াইলের লোহাগড়া উপজেলাকে সংযুক্ত করেছে। ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকার বাজেটে ৫ সেপ্টেম্বর ২০১৮ সালে সেতুটির কাজ শুরু হয় ও ২০২২ সালে কাজ সম্পন্ন হয়। সেতুটি এশীয় মহাসড়কের অংশ।

দৈর্ঘ্য

১৪টি পিলারের উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৬৯০ মিটার ও প্রস্থ ২৭.১ মিটার। সেতুর মাঝখানে ১৫০ মিটার স্টিলের স্প্যান বসানো আছে। পদ্মা সেতুর চেয়েও ২ লেন বেশি থাকা এই সেতুর মাঝখানের ৪টি লেন দিয়ে সার্বক্ষণিক ভারী যানবাহন এবং সেতুর দুই পাশের দু’টি লেন দিয়ে রিকশা-ভ্যান-ইজিবাইক ও মোটরসাইকেলসহ নানান প্রকার যানবাহন চলাচল করে। সেতুর উভয় পাশে ৪.২৭৩ কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে।

You have to wait 70 seconds.






ইতিহাস

২০১৫ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর ২০১৮ সালের ৩০ অক্টোবর নির্মাণ কাজের উদ্বোধন করেন, উদ্বোধনের সময় এর নাম ছিল কালনা সেতু। সড়ক ও জনপথ অধিদপ্তরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে কালনা সেতু নির্মিত হয়। সেতুটি ২০২২ সালের ১০ অক্টোবর উদ্বোধন করা হয় ও এর নাম রাখা হয় মধুমতি সেতু।





 

Comments