- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
চটপটি বাংলাদেশে জনপ্রিয় একটি নাস্তা জাতীয় খাদ্য। তরুন প্রজন্মের কাছে খুবই পছন্দের খাবার। বিশেষ করে শহরাঞ্চলে এর ব্যাপক প্রচলন দেখা যায়। এটি গৃহে প্রস্তুতির পরিবর্তে দোকান থেকেই সাধারণত কিনে খাওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে রাস্তার পাশে, পার্কে-উদ্যানে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে, বা অনুরূপ জনসমাগম স্থলে অস্থায়ী দোকানে এটি তৈরি ও বিক্রয় করা হয়। তবে আজকাল কোন কোন রেস্তরাঁতে চটপটি পরিবেশন করতে দেখা যায়। ফুচকা বা চটপটি আজকাল বিবাহ বা অন্য কোন সামাজিক অনুষ্ঠানের অনবদ্য অঙ্গ।
প্রস্তুত প্রণালী
এটি তৈরি করার জন্য প্রথমে কাবুলি মটর ডাল এর এবং আলু সিদ্ধ করে বেশ পাতলা মিশ্রণ তৈরি করা হয়। এরপর কাঁচা পেঁয়াজ, মরিচ, ডিম সিদ্ধ কুচি, জিরা এবং ধনিয়া গুরা, ধনিয়া পাতা কুচি এবং গোল মরিচ, লবণ মেশানো হয়। সব শেষে ফুচকা গুঁড়ো করে বা ভেঙ্গে ছড়িয়ে দেয়া হয়। চটপটি সাধারণত বিভিন্ন মশলা এবং চিনি বা গুড় মেশানো তেঁতুলগোলা পানির সাথে পরিবেশিত হয়।
ডাবলি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরদিন ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। আধা কেজি ডাবলি প্রেসার কুকারে সেদ্ধ করার জন্য প্রয়োজন হবে ৬ কাপ পানি। উচ্চ তাপে আধা ঘণ্টা জ্বাল দিন।
ডাবলি সেদ্ধ হতে হতে চটপটির মসলা তৈরি করে ফেলুন। একটি প্যান উচ্চতাপে গরম করে শুকনা মরিচ দিয়ে দিন। তেল দেবেন না। মরিচ চেপে চেপে ভেজে নিন। মচমচে হয়ে গেলে উঠিয়ে চটপটির মসলার বাকি উপকরণগুলো প্যানে দিয়ে চুলা বন্ধ করে দিন। গরম প্যানে নাড়াচাড়া করুন সব মসলা। বাদামি রং হলে নামিয়ে মসলা ও ভাজা মরিচ গুঁড়া করুন। পানি যেন একদম না থাকে সেদিকে লক্ষ রাখবেন। সব মসলা মিহি গুঁড়া হলে বাটিতে উঠিয়ে রাখুন। এই মসলা মুখবন্ধ বয়ামে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
তেঁতুল পানিতে ভিজিয়ে রাখুন ২০ মিনিট। ভিজিয়ে রাখা তেঁতুল ভালো করে কচলে রস বের করে নিন। ছেঁকে রস আলাদা করে ফেলুন। টক তৈরি সব উপকরণ দিয়ে নেড়ে দিন।
ডাবলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিন। অতিরিক্ত পানি ফেলে দেবেন না। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আধা ভাঙা করে মিশিয়ে দিন সেদ্ধ ডাবলির সঙ্গে। এবার একে একে চটপটির মসলা, ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তেঁতুলের টক মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন। সেদ্ধ ডিম মিহি কুচি করে উপরে ছড়িয়ে দিন। ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চটপটি।
- Get link
- X
- Other Apps





Comments
Post a Comment