ছেলেবেলা


   Picture Regulation  4k ( 4230 X 2962 )


    




ছেলেবেলা



কই সে দুপুর টাপুর টুপুর শুকনো পাতা ঝরা
তিন্তিড়িদের কালচে ছায়া শান্তি দিয়ে ভরা।...
দুপুর শেষে বিকেল যখন ছড়িয়ে দিলো মায়া 
ধূসর রঙে মিলিয়ে গেল পিপুলবনের ছায়া
পুবাল হাওয়া ডাক দিলো আয়, আয়রে ও ভাই আয়...
আমরা দুজন যাই হারিয়ে দূরের ঠিকানায়।...

হাওয়ার ডাকে উদাসমুদাস মনটা উড়ো উড়ো
দৌড়ে গিয়ে ধরতে গেলাম নীলপাহাড়ের চুড়ো
পাহাড়জুড়ে জুমের বাহার চোখ ফেরাতেইÑকুহু
উঠল ডেকে দূরের কোকিল হঠাৎ মুহুর্মুহু! 
মন হয়ে যায় কেমন কেমন থমকে দাঁড়াই পথে
বালকবেলা হাতছানি দেয় বংশীবটের রথে।...

You have to wait 80 seconds.






হাতছানিতে ডাকতে থাকা রাঙতা রঙের বিকেল
মাঠের ওপর ছড়িয়ে দিলো মনরাঙানো নিকেল।
নিকেল করা বিকেল জুড়ে হট্টগোলের মেলা...
হাত ইশারায় ডেকেই পালায় মধুর ছেলেবেলা।
বকুলসুবাস ছড়িয়ে দিতেই শেষ বিকেলের মায়া
শার্সিখোলা ফোকর দিয়ে দেয় বুলিয়ে কায়া।...
আলতো ছুঁয়ে বলল, ওদিক তাকিয়ে দেখো খানিক...
ইপিলঝোপে  জ্বলছে কেমন নীলচে আলোর মানিক।...


জুনির আলোয় ছেলেবেলার সন্ধ্যা গেল ছেয়ে...
মউল বনে রুপোর ঝাঁজর বাজায় ঝিঁঝির মেয়ে।...
তল্লাঝাড়ে শনশনিয়ে বাতাস গেল বয়ে...
ছেলেবেলার সাঁঝের ডাকে যাই যে উদাস হয়ে।



Comments